Tuesday, December 3, 2024

বাজেট পাস করিয়ে অনাস্থা ভোটের ঝুঁকি নিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী



এনএনবি : ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে ৫৩ শতাংশ মানুষ যখন সকারের পতন চাইছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপি’দের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছেন তার বাজেট বিল।

এর মধ্য দিয়ে বার্নিয়ে তার সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ারই ঝুঁকি নিয়েছেন। বিবিসি লিখেছে, বিরোধীদলগুলো এখন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে উদ্যত হবে। আর তা হতে পারে বুধবার নাগাদই।

অনাস্থা ভোট হলে বার্নিয়ের সংখ্য্লাঘু সরকারের তাতে টিকে যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, পতন ঘটতে পারে সরকারের।

প্রস্তাবিত বাজেটের লক্ষ্য- ৬ হাজার কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কাটছাঁট করে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ মানুষ এই বাজেটের বিরোধিতা করেছে।

এরপরও প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সোমবার ফ্রান্সের সংবিধানের ৪৯.৩ আর্টিকেল কাজে লাগিয়ে পার্লামেন্টের নি¤œকক্ষে কোনও ভোটাভুটি ছাড়াই বিলটি পাস করিয়ে নিয়েছেন।

বামপন্থি বিরোধীদল এবং কট্টর ডান-পন্থি ন্যাশনাল র‌্যালি (আরএন) দলের বিরোধিতার মুখেও বার্নিয়ে এ পদক্ষেপ নেন। ফ্রান্সের কট্টর-বামপন্থি দল এলএফআই- এর নেত্রী বলেছেন, তার দল সোমবারেই আনুষ্ঠানিকভাবে অনাস্থা ভোট করার আবেদন জানাবে।

বাম-পন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) এর কয়েকজন সদস্য ইতোমধ্যেই বলেছেন, তাদের দল বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেবেন। ওদিকে, আরএন এর রাজনীতিবিদ মারিন ল্য পেন বলেছেন, তার দলের পেনশনের দাবি পূরণ না হলে তিনি প্রধানমন্ত্রীকে উৎখাত করতে ভোট দেবেন।

গত সেপ্টেম্বরে ফ্রান্সে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ফ্রান্সের রিপাবলিকান পার্টির (এলআর) হয়ে রাজনীতি করেছেন বার্নিয়ে।

গত জুন ও জুলাইয়ে ফ্রান্সে অনুষ্ঠিত আগাম জাতীয় নির্বাচনে সরকার গঠনের জন্য কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে রাজনৈতিকভাবে বড় তিনটি ভাগে ভাগ হয়ে পড়ে পার্লামেন্টের জাতীয় পরিষদ। এই বিভক্তি এড়িয়ে টেকসই সরকার গঠনের চ্যালেঞ্জ নিতে হয়েছিল বার্নিয়েকে।

প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাক্রোঁর পছন্দ ঘিরে অসন্তোষ দেখিয়েছিল বামপন্থি রাজনৈতিক জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। জুলাইয়ের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল দলটি।

তাদের অভিযোগ ছিল, নির্বাচনে এনএফপি ভাল করলেও ডানপন্থি একজনকে প্রধানমন্ত্রী করা হচ্ছে। তারা তখনই সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার সংকল্প নিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে, বার্নিয়েকে সরকার টিকিয়ে রাখতে কট্টর-ডান আরএন এর ওপর নির্ভর করতে হবে।

যুক্তরাজ্যে বিক্রি হওয়া ‘ইতালীয়’ টমেটো পিউরিতে চীনের বাধ্যতামূলক শ্রমের ছাপ

চীনের উৎপাদিত টমেটোর বেশির ভাগই আসে শিনজিয়াং থেকে। সেখানে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু মানুষকে জবরদস্তি কাজ করিয়ে টমেটো উৎপাদন করানো হয় বলে অভিযোগ আছে।


যুক্তরাজ্যে বিক্রি হওয়া ‘ইতালীয়’ টমেটো পিউরিতে চীনের বাধ্যতামূলক শ্রমের ছাপ

এনএনবি : যুক্তরাজ্যের বেশ কয়েকটি সুপারমার্কেটে বিক্রি হওয়া ‘ইতালীয়’ টমেটো পিউরি আদতে চীন থেকে আসা এবং তাতে চীনের বাধ্যতামূলক শ্রমের যোগসূত্র পাওয়া গেছে বিবিসি’র এক অনুসন্ধানে।

বলা হচ্ছে, এই ‘ইতালীয় টমেটো পিউরি’ যেসব টমেটো দিয়ে তৈরি, সেগুলো চীনের শিনজিয়াং অঞ্চল থেকে এসে থাকতে পারে- যেখানে বাধ্যতামূলক শ্রম দিয়ে পণ্য উৎপাদনের অভিযোগ রয়েছে।

বিক্রি হওয়া কিছু টমেটো পিউরির নাম পুরোপুরি ইতালীয় ভাষার। আবার অনেক টমেটো পিউরির বোতলে এমনও লেখা আছে যে, সেটি ‘ইতালিতে উৎপাদিত টমেটো দিয়ে তৈরি’।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের উদ্যোগে পরীক্ষা করা ১৭ টি পণ্যে চীনা টমেটো থাকার সম্ভাবনা দেখা গেছে। যেগুলোর বেশিরভাগই যুক্তরাজ্য এবং জার্মানির নিজস্ব ব্র্যান্ডে বিক্রি হয়েছে। যদিও বোতলে লাগানো লেবেল থেকে মনে হয় সেগুলো ইতালি থেকে আসা।

চীনের উৎপাদিত টমেটোর বেশির ভাগই আসে শিনজিয়াং থেকে। সেখানে উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে জবরদস্তি কাজ করতে বাধ্য করে এই টমেটো উৎপাদন করানো হয় বলে অভিযোগ করে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

জাতিসংঘও শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেছে চীনের বিরুদ্ধে। নিরাপত্তায় ঝুঁকি মনে করে এই সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালায় চীন। জাতিসংঘ বলছে, শিনজিয়াংয়ে ১০ লাখ মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে কঠোর পরিস্থিতির মধ্যে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে।

তবে চীন এমন অভিযোগ অস্বীকার করে বলে আসছে, ওই ক্যাম্পগুলো উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে। জাতিসংঘ প্রতিবেদন মিথ্যা এবং ভ্রান্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছে চীন।

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ টমেটো উৎপাদন হয় চীনে। এর মধ্যে শিনজিয়াংয়ের আবহাওয়া এই সবজি উৎপাদনের জন্য বেশি উপযোগী। শিনজিয়াংয়ে উৎপাদিত টমেটো সাধারণত ইউরোপে পৌঁছায় ট্রেনে কাজাখস্তান, আজারবাইজান এবং জর্জিয়া হয়ে। এই চালান যায় ইতালিতে। শিপিং ডাটা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি’র এই বিশ্লেষণে ইতালির টমেটো-পক্রিয়াকরণ একটি কোম্পানির নাম বারবার উঠে এসেছে। সেটি হচ্ছে অ্যান্টোনিও পেটি। এই ইতালীয় কোম্পানি চীনের শিনজিয়াং অঞ্চলের টমেটোর প্রধান আমদানিকারক। ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে কোম্পানিটি ৩ কোটি ৬০ লাখ কেজির বেশি টমেটো আমদানি করেছে শিনজিয়াং গুয়ানং কোম্পানি থেকে।

বিবিসি’র গোপন এক অনুসন্ধানে পেটি কোম্পানির জেনারেল ম্যানেজার একথা স্বীকারও করেছেন যে, তারা খরচ কমাতে চীনের টমেটো ব্যবহার করেন। ইতালির এই পেটি গ্রুপ টমেটোজাত পণ্য নিজেদের নামে তৈরি করে। আবার ইউরোপজুড়ে বিভিন্ন সুপারমার্কেটে তা সরবরাহও করে। যেখানে এই টমেটোজাত পণ্য সেখানকার নিজস্ব ব্র্যান্ডে বিক্রি হয়।

বিবিসি তাদের অনুসন্ধানে যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ৬৪ টি ভিন্ন টমেটো পিউরির ল্যাব পরীক্ষা করেছে। এরপর চীন এবং ইতালি থেকে আনা নমুনার সঙ্গে সেগুলোর তুলনামূলক পরীক্ষা করেছে। এর মধ্যে ছিল শীর্ষ ইতালিয়ান ব্র্যান্ড এবং সুপারমার্কেটগুলোর নিজস্ব ব্র্যান্ডের টমেটো পিউরি। দেখা গেছে, সেগুলোর বেশির ভাগই ইতালির পেটি কোম্পানির তৈরি টমেটো পিউরি।


আসাদকে সহায়তায় সিরিয়ায় ঢুকেছে ইরান-পন্থি ইরাকি মিলিশিয়ারা



এনএনবি : ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ারা ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করতে এই মিলিশিয়ারা সিরিয়ায় ঢুকেছে।

সিরিয়া ও ইরাকের কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। তেহরান দামেস্ক সরকারকে সহায়তা করার অঙ্গীকার করেছে।

ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে বদর এবং নুজাবা গোষ্ঠীর অন্তত ৩০০ যোদ্ধা রোববার রাতে সীমান্ত ক্রসিং এড়িয়ে ট্রাকে করে সড়কপথে সিরিয়ায় প্রবেশ করেছে।

সিরিয়ার সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উত্তরের ফ্রন্ট লাইনে আমাদের কমরেডদের সহায়তা করার জন্য নতুন করে এই যোদ্ধাদের পাঠানো হচ্ছে। বিমান হামলা এড়াতে এই যোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে সিরিয়ায় পৌঁছেছে বলে জানান তিনি।

সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে বিদ্রোহ দমনসহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করেছিল।

২০২০ সাল থেকে সিরিয়ায় যুদ্ধে লিপ্ত বিদ্রোহী ও সরকার দুই পক্ষই শান্ত ছিল। কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায় আলেপ্পোয়। ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার বলেছেন, সিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদেরকে মোকাবেলা করতে সক্ষম। তবে তেহরান-সমর্থিত আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিরোধ গোষ্ঠী তাদেরকে সহায়তা করবে এবং ইরান প্রয়োজন পড়লে যে কোনও সহায়তা দেবে।

সিরিয়া সরকার এবং রাশিয়ার জঙ্গিবিমান সোমবার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে বলে জানিয়েছে অধিবাসী ও উদ্ধারকর্মীরা। উদ্বাস্তু মানুষদের একটি শিবিরেও হামলা হয়েছে। এতে ৭ জন নিহত হয়।


Monday, December 2, 2024

মিরপুরে অভিযান চালিয়ে ৪টি ইট ভাটায় ৬ লাখ টাকা জরিমানা ও ১টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 





কুষ্টিয়া, ০২ ডিসেম্বর’ ২০২৪॥ কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ ৪টি ইট ভাটায় ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর । এছাড়াও ১টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার থেকে অভিযান চালিয়ে উপজেলার টিপি আর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার, এম আর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, এবি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও একে বি ব্রিকস ১লাখ ৫০ হাজার মোট ৬লাখ টাকা জরিমানা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তর অফিসের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম। এছাড়াও এএস এম ব্রিকস নামের আরো ১টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার প্রধান কেমিষ্ট্র হাবিবুর বাশারসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনার সময় ইট ভাটা মালিক ও শ্রমিকদের বাঁধার মুখে পড়তে হয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। 


Saturday, January 28, 2023

উজানগ্রাম আওয়ামিলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝেউজানগ্রাম আওয়ামিলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে পাচ শতাধিক কম্বল বিতরণ।



মাঘ মাস বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ,নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন। শনিবার দুর্বাচারা গ্রামে তার নিজ বাড়ি প্রাঙ্গণে নিজ উদ্যোগে দলিয় লোকজন কে সাথে নিয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় পাচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাহাঙ্গীর কবির লিপ্টন । শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতারা বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি,আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব,আলোচনা শেষে উক্ত আয়োজনে ও শীতবস্ত্র বিতরণে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখীদের ভালোবাসার পাত্র ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের যোগ্য সন্তান ত্যাগী নেতা জনাব মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা। প্রধান অতিথী-হিসাবে উপস্থিত ছিলেন জনাব মতিয়ার রহমান বিশ্বাস,সভাপতি (ভাঃ) ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বিশেষ অথিতি,জনাব আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান,সভাপতি, দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সাবুবিন ইসলাম বীর মুক্তিযুদ্ধা, ও সাবেক চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ। মোঃ আব্দুল মজিদ মন্ডল, আহবায়ক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগ,জনাব একব্বার মুন্সি,সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ, জনাব আব্দুল ওহাব খান,সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব অহিদুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব শাহিন আলম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সাবান আলি,সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ , মোঃ আতিয়ার রহমান মোল্লা,সাধারণ সম্পাদক ৮ ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ শাজাহান আলি,ইউ পি সদস্য ২ নং ওয়ার্ড, মোঃ ইস্কান্দার খান ৪ নং ইউ পি সদস্য,মোঃ আলা মুন্সি ৯ নং ইউ পি সদস্য,মোঃ সাদ আহম্মেদ ৭ নং ওয়ার্ড ইউ পি সদস্য, মোছাঃ সাবানা খাতুন ইউ পি সদস্য, মোঃ কামাল হোসেন, সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি, মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, মোঃ আবু জাফর মাসুম,যুগ্ন -সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বাজার বনিক সমিতি,মোঃ বাবুল আক্তার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বিত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়,অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন মোঃ মনিরুল ইসলাম, আপোষহীন ও বলিষ্ঠ ত্যাগি আওয়ামী লীগ নেতা,

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির লিপ্টন এলাকার মানুষের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। যা তার মানবিক চিন্তা ও দায়িত্ববোধ থেকে এই আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এই নেতার কাজ। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে জাহাঙ্গীর লিপ্টন ও তার দলিয় লোকজন অনেক বছর যাবত কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। পাচ শতাধিক কম্বল বিতরণ।

মাঘ মাস বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ,নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন। শনিবার দুর্বাচারা গ্রামে তার নিজ বাড়ি প্রাঙ্গণে নিজ উদ্যোগে দলিয় লোকজন কে সাথে নিয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় পাচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাহাঙ্গীর কবির লিপ্টন । শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতারা বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি,আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব,আলোচনা শেষে উক্ত আয়োজনে ও শীতবস্ত্র বিতরণে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখীদের ভালোবাসার পাত্র ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের যোগ্য সন্তান ত্যাগী নেতা জনাব মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা। প্রধান অতিথী-হিসাবে উপস্থিত ছিলেন জনাব মতিয়ার রহমান বিশ্বাস,সভাপতি (ভাঃ) ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বিশেষ অথিতি,জনাব আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান,সভাপতি, দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সাবুবিন ইসলাম বীর মুক্তিযুদ্ধা, ও সাবেক চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ। মোঃ আব্দুল মজিদ মন্ডল, আহবায়ক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগ,জনাব একব্বার মুন্সি,সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ, জনাব আব্দুল ওহাব খান,সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব অহিদুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব শাহিন আলম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সাবান আলি,সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ , মোঃ আতিয়ার রহমান মোল্লা,সাধারণ সম্পাদক ৮ ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ শাজাহান আলি,ইউ পি সদস্য ২ নং ওয়ার্ড, মোঃ ইস্কান্দার খান ৪ নং ইউ পি সদস্য,মোঃ আলা মুন্সি ৯ নং ইউ পি সদস্য,মোঃ সাদ আহম্মেদ ৭ নং ওয়ার্ড ইউ পি সদস্য, মোছাঃ সাবানা খাতুন ইউ পি সদস্য, মোঃ কামাল হোসেন, সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি, মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, মোঃ আবু জাফর মাসুম,যুগ্ন -সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বাজার বনিক সমিতি,মোঃ বাবুল আক্তার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বিত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়,অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন মোঃ মনিরুল ইসলাম, আপোষহীন ও বলিষ্ঠ ত্যাগি আওয়ামী লীগ নেতা, উল্লেখ্য, জাহাঙ্গীর কবির লিপ্টন এলাকার মানুষের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। যা তার মানবিক চিন্তা ও দায়িত্ববোধ থেকে এই আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এই নেতার কাজ। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে জাহাঙ্গীর লিপ্টন ও তার দলিয় লোকজন অনেক বছর যাবত কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

Wednesday, January 18, 2023

সন্ত্রাসী ও ভূমিদস্যু সনজু বাহিনীর মিথ্যা মামলার কবলে এবার কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান

 


কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর   সন্ত্রাসী ভূমিদস্যু সনজু বাহিনীর মিথ্যা মামলার কবলে এবার কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আব্দুল মান্নান।১৮জানুয়ারি-২০২৩ইং বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের কর্মকর্তাদের ব্যানারে পৌরসভার সার্ভেয়ার মোঃ আব্দুল মান্নান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনসাধারণ অতিষ্ঠ হয়ে গিয়েছে এই সন্ত্রাসী ও ভূমিদস্যু ওয়ার্ড  কাউন্সিলর আবু জাহিদ সনজু বাহিনীর অত্যাচারে। সরজমিনে গিয়ে জানা যায় তত্কালীন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল আলম (রাজা মেম্বার)এর পুত্র ক্রসফায়ারের আসামী হয়ে দীর্ঘ ১০বছর পলাতক থাকা বিএনপি নেতা বর্তমান পৌর ১৬নং ওয়ার্ড কাউন্সিল আবু জাহিদ সনজু ও তার ভাই সাবেক বিএনপি ছাত্রদলের ভিপি রনজু ও তাদের তিন ভাই তনজু, মনজু, রাজু গংয়ের পোশা  সন্ত্রাসী বাড়াদী এলাকার নেংরা আলমগীর আলম,বাবুল ড্রাইভার, মুন্তা,ইয়াকুব এর পুত্র শাহাবুল,সাইদুল, চা ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী মিরাজ,খাইরুল ড্রাইভার সহ একাধিক সন্ত্রাসীদের মিথ্যা মামলায় ৯জন কে আসামী করা হয় পরবর্তীতে ৮জনের জামিন হলেও পৌরসভার সার্ভেয়ার মোঃ আব্দুল মান্নান এর জামিন হয়নি,এরই রেশ ধরে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে সার্ভেয়ার মান্নান সহ সর্বমোট ৯জনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার সনজু বাহিনীকে গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন এই মামলা যদি অনতিবিলম্বে প্রত্যাহার যদি না করা হয়,তাহলে পরবর্তীতে কঠোর বিক্ষোভ/অংশন/মিছিল/সমাবেশ/কর্মসূচি গ্রহণ করা হবে।এদিকে কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ডবাসী সহ এখন পুরো জেলার সর্বস্তরের জণগণের দাবি অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সঠিক তদন্তের মাধ্যমে সনজু বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক, যাতে করে পরবর্তীতে এইরকম নৈরাজ্য আর কোন সন্ত্রাসী সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার মাটিতে চালাতে না পারে।

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার সফল অভিযানে বিকাশ প্রতারক গ্রেপ্তার।



 

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার  সফল অভিযানে বিকাশ প্রতারক মফিজ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর ২০২২ এ ফয়সাল আহমেদ (২৪) কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার জমা দেন । সেখানে তিনি তার স্ত্রী আয়েশা সিদ্দিকি এ্যানি(২৪) সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড হতে এক লক্ষ টাকা লোন নিয়েছিলেন। লোন পরিষদের  টাকা চেয়ে  প্রতারক শামসুর রহমান মফিজ সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার পরিচয় তার কাছ থেকে প্রতারণা করে ২ হাজার টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে।

 এ অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়া দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল  ১৮ জানুয়ারি ভোর ৪টার সময় রাজবাড়ী জেলার পাংশা থানার চর ঝিবাড়ী  গ্রামের নিজ বাড়ি থেকে সামসুর রহমান মফিজকে গ্রেফতার করে পুলিশ । সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়া ইনচার্জ মোঃ শাহ দারা খান (পিপিএম) তিনি জানান গত ২০ অক্টোবর ২০২২ একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে আসে তখন পুলিশ সুপারের নির্দেশে আমরা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করি। আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রতারক  বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভিন্ন ভিন্ন পরিচয় ফোন করে প্রতারণা করে আসছিল । কখনো ভূমি কর্মকর্তা ,কখনো ব্যাংক ম্যানেজার, তার আবার একটি ইউটিউব চ্যানেল ও আছে। সেখানে কিভাবে প্রতারণার হাত থেকে  বাঁচা যায় এই জাতীয় ভিডিও বানিয়ে থাকে । অথচ সে নিজেই একজন প্রতারক । এই প্রতারক চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তদন্ত করছি । এই চক্রটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সড়িয়ে ছিটিয়ে আছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে । সাধারন মানুষকে বলবো আপনারা সচেতন হন কোন বিষয় সন্দেহ হলে আইনি পরামর্শ ও আইনগত সহযোগিতা নিন। প্রতারক মফিজের সাথে কথা হলে সে বলে আমি দুই বছর যাবত এই জাতীয় কার্যক্রম করে আসছি । এবারি প্রথম পুলিশের হাতে ধরা পড়লাম।  এ সময় তার কাছ থেকে অপরাধ-কর্মে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন ,৩৪ টি সিম কার্ড ও ৪টি ক্রেডিট /ভিসা কার্ড উদ্ধার করা হয়।

Tuesday, January 17, 2023

প্রথম পর্ব দলিল লেখক কাউন্সিলার হওয়ায় : নাগরিক সেবায় ভোগান্তি

 কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানার আশা বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে।



কমতো অফিস না করার কারনে ভোগান্তিতে পড়েছেন পৌরসভর ২১ নং ওয়ার্ডে বসবাসকরী সাধারণ মানুষ। এতে নাগরিক সেবা পেতে বেগ পোহাচ্ছেন পৌরসভার সেবাপ্রার্থীরা। নতুন পৌর পরিষদের দায়িত্ব নেওয়ার মাত্র ১ বছরে মাথায় তার এই অনুপস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছেন না সচেতন মহল। সাধারণ সেবা প্রার্থীরা দ্রুতই এ সমস্যার সমাধান চান।

খোঁজ নিয়ে জানা যায়, সরাকারী বিধি মোতাবেক কুষ্টিয়াসহ সারা দেশেই শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের কার্র্যক্রম চলমান রয়েছে । সেই কারনে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাজে পৌরসভায় প্রতিনিয়ত ঘুরে হয়রানীর শিকার হচ্ছে । সধারণ সেবা গুলো পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে । অনেকেই আবার দিনের পর দিন ঘুরছে পৌর চত্বরে। জনগণের সেই হররানী আরো কয়েজকগুণ বেড়েছে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশা’র অনুপস্থিতির কারনে । লেজে-গোবরে এই অবস্থা থেকে প্রতিকার চেয়েছেন সাধারণ সেবা প্রার্থীরা । এদিকে পৌরসভার গেটে ঢুকেই দেখা যায় একাধিক সেবাপ্রার্থীরা দাঁড়িয়ে আছেন নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরের সন্ধানে । বিধি মোতাবেক জন্মনিবন্ধন আবেদন থেকে শুরু করে নাগরিক সনদ, প্রত্যায়নপত্র সবকিছুতেই প্রায়োজন হয় কাউন্সিলরের স্বাক্ষর। পৌর কাউন্সিলর উপস্থিত না থাকায় অপেক্ষমান সেবা গ্রহিতাদের মুখে দেখা যায় হতাশার ছাপ । নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবা গ্রহিতা বলেন, আমার মেয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ে । মেয়ের জন্মনিবন্ধনে নামের বানানে একটু আক্ষরিক ভুল আছে। এখন নতুন নিয়মে সেগুলো সংশোধন করাতে হলে, আমার এবং স্ত্রীর জন্মনিবন্ধনও করাতে হবে। যা সেবার নামে অতিরঞ্জিত করা হয়েছে । তিনি আরো বলেন, অল্প একটু ভূলের জন্য আজ এই ভোগান্তী । অথচ এর জন্য আমরা দায়ী নয় ।সামান্য এই কাজের জন্য ৫/৬ দিন পৌরসভায় এসেও কাউন্সিলর অনুপস্থিত থাকার কারণে তা সংশোধন করা সম্ভব হয়নি ।এটা জনগণের সেবার নামে মশকারি করা ছাড়া আর কিছুই নয় । আমরা এর প্রতিকার চাই । স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর হওয়ার আগে থেকেই আশা কুষ্টিয়া রেজিস্ট্রার অফিসে দলির লেখকের কাজ করেন । যার ফলে তিনি কখনোই নিয়মিত পৌরসভায় আসেন না । প্রশ্ন হলো একটি মানুষ একই সময়ে কিভাবে দুইটি কাজ করে ? অনিয়মের বিষয়ে পৌরকাউন্সিলর আশা,র মতামত জানতে চাইলে তিনি বলেন অপনারা যা ইচ্ছা তাই করেন । এ বিষেয়ে প্যানেল মেয়র শাহিন উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন তার ওয়ার্ডের সাধারন নাগরিকরা পৌরসভায় এসে তাকে না পেয়ে ঘুরে যাওয়ার কথা শুনেছি, আরেকটি দুখঃজনক কথা সে যদি সাংবাদিকে বলে থাকেন এ বিষয়ে যা ইচ্ছে তাই করেন এই কথাটি বলা তার ঠিক হয়নি।

Monday, January 16, 2023

কুষ্টিয়ায় কাউন্সিলরের উপর হামলার মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কারাগারে

 কুষ্টিয়ায় কাউন্সিলরের উপর হামলার মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কারাগারে 



কুষ্টিয়া শহরের পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর উপর অতর্কিতভাবে হামলা চালানোর ঘটনার মামলায় পোরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে কারাগারে প্রেরন করেছেন আদালত। 

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে কুষ্টিয়া সদরের নিম্ন আদালতের বিচারক তাকে কাউন্সিলর সঞ্জুর উপর হামলার ঘটনার মামলায় জামিন না দিয়ে আব্দুল মান্নানকে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানা গেছে। 

সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ১০ জানুয়ারী) সকালে আবু জাহিদ সঞ্জু মোটর সাইকেল যোগে বাড়াদী ভাগাড়পাড়া মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের নেতৃত্বে  পূর্বপরিকল্পিতভাবে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এসময় আবু জাহিদ সঞ্জু সহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। এতে কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর মাথায় ১০ টা ও হাতে ৩ টা সেলাই ও সঞ্জু'র অন্য ভাই তঞ্জুর মাথায় ২৬ টা সেলাই দেওয়া হয়েছে। 

 হামলার ঘটনার পর দিন (১১ জানুয়ারী)  কুষ্টিয়া মডেল থানায় ৯ জনকে আসামী করে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ এবং ১১৪ ধারায় মামলা দায়ের করেন ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জু'র ভাই রাজু আহম্মেদ । যার মামলা নং ২৪, তারিখ ১১ জানুয়ারী ২০২৩ ইং । সেই মামলার তিন নাম্বার আসামী ছিলেন কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান।

শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

 


একে তো মাঘ মাস তার ওপর রয়ে গেছে শৈত্যপ্রবাহের রেশ। মাঘের হাড় কাঁপানো তীব্র শীতে ঘরের উষ্ণতার মায়া ফেলে একদল তরুণ অসহায় শীতার্থদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে উষ্ণতার উপকরণ- একটি করে কম্বল! 

বৈশ্বিক মহামারির আঘাতে জর্জরিত নিন্ম আয়ের পেশাজীবীদের গরম কাপড় পৌঁছে দেন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। সোমবার (১৬ জানুযারি) দিনব্যাপী কুষ্টিয়ার খোকসার- খোকসা পৌরসভা, জানিপুর, শোমসপুর এবং জয়ন্তীহাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কম্বল দেয়া হয়।

মানবিক আবেদনের এ প্রয়াস বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সংস্থাটির কুষ্টিয়ার খোকসা ইউনিটের স্বেচ্ছাসেবীরা উপজেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী- এমন ২ শতাধিক শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

শীতার্ত মানুষের কষ্ট নিবারণে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সবসময় পাশে থেকেছে বলে জানান স্বেচ্ছাসেবীরা। বলেন, তারই ধারাবাহিকতায় এ বছরও শীতার্থদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট। 

প্রসঙ্গত, যুব রেড ক্রিসেন্ট খোকসা উপজেলা টিম এর আগেও নানা সংকট আর দুর্যোগ-সংকটে মানুষের পাশে থেকে কাজ করেছে। এর অংশ হিসেবে করোনাকালীন অবস্থায় মাস্ক, অ্যাম্বুলেন্স, অক্সিজেনসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী ভাইরাসআক্রান্ত রোগীদের কাছে পৌঁছে দিয়েছে।

এমবাপ্পের মামুলি মিসে রেনের কাছে হারলো পিএসজি


ছবি: সংগৃহীত


 ফরাসি লিগ ওয়ানে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। দ্বিতিয়ার্ধের ৫৫ মিনিটে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড। তবে, ম্যাচের ৭০ মিনিটে মেসির অবিশ্বাস্য পাসে ফাঁকা বল পেয়ে যান এমবাপ্পে। কিন্তু একা গোলরক্ষককে পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। আর তাতে ১-০ গোলে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।

রেনের মাঠে লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতে হারের তেতো স্বাদ পেলো প্যারিসের দলটি। আরেক ম্যাচে ড্র করেছে।রোয়াজন পার্কে রোববার রাতে রেনের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ রেখে আক্রমণ শানাতে থাকে মেসি-নেইমাররা। অন্যদিকে, কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার পিএসজির রক্ষণভাগে ভাঙন ধরায় রেনে।

ম্যাচের ২০তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে পিএসজি। বক্সের সামনে থেকে মেসির বাঁ পায়ের সেই শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে দোন্নারুম্মার দৃঢ়তায় বেঁচে যায় সফরকারীরা। কাছ থেকে কালিমুন্দোর জোরালো ভলি ফিরিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক। ৩৮তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে লভরো মাইয়ের শটও ঝাঁপিয়ে ঠেকান তিনি।

বিরতির আগে ভালো একটি সুযোগ তৈরি করে পিএসজি। বক্সের ভেতর মেসির প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। প্রথমার্ধে স্বাগতিক গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি পিএসজি। যার ফলে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে দানিলো পেরেইরার জোরালো হেড ফিরিয়ে দেন রেনের গোলরক্ষক। যদিও গোল হলে বাতিলের খাতায় যুক্ত হতো। কেননা অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ম্যাচের ৫৬তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন গালতিয়ের। উগো একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে

Sunday, January 15, 2023

সুন্দর বনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে হবে

 

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব 


সুন্দর বনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে হবে 

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব 

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেছেন, গড়াই নদী ড্রেজিং এর মাধ্যমে সুন্দর বনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে এই ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। শহরের জুগিয়া এলাকায় তীর সংরক্ষন কার্যক্রমের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের বিষয় প্রশ্ন করা হলে, তিনি বলেন মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার হবে। 

রবিবার বিকেলে কুষ্টিয়ায় গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরে গড়াই অফটেক এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীও উদ্বোধন করেন তিনি। 

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, খুলনা ড্রেজার বিভাগে প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) প্রকৌশলী আবদুল ওয়াহাব, ফরিদপুর বাপাউবো পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাজাহান সিরাজসহ কুষ্টিয়া পাপাউবো ও ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...