Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Monday, June 16, 2025

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত



কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্ম সংস্কার ও উঁচুকরনের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) বেলা ৩টার দিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনের প্লাটফর্মে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সেসময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, কুষ্টিয়া জেলা শাখার শাহিন রিকু, রফিকউল্লাহ কালবীসহ সগঠনটির সদস্যা উপস্থিত ছিলেন

Tuesday, December 3, 2024

সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি



সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 


গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া শুরু করে ঢাকার। সম্প্রতি হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনার পর এ উত্তেজনার পারদ চরমে উঠেছে। ভারতে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে। 


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা করতে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।


বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভাঙচুর করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছেঁড়া ও  আগুন দেওয়া হয়। এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে আটক করা হয়েছে। বরখাস্ত হয়েছেন ত্রিপুরার তিন পুলিশ সদস্য।


Tuesday, January 10, 2023

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একইসাথে সুসম্পর্ক রাখার চ্যালেঞ্জে বাংলাদেশ ভালো করছে’

 

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একইসাথে সম্পর্ক রাখা চ্যালেঞ্জ হলেও বাংলাদেশ সেটি ভালোভাবেই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এমনটা জানান মন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল থাকাতেই উন্নত দেশগুলোর আগ্রহ বাড়ছে নিয়মিত। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান তিনি। বিদেশি দূতাবাসগুলো পরামর্শ দিতে পারে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বাংলাদেশই করতে পারে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সমস্য থাকতে পারে। সেটা তাদের মাথাব্যথা। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। কারণ, কী কারণে তাদের মধ্যে অসুবিধা সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গেই বৈরিতা নয়- আমরা এই নীতিতে বিশ্বাস করি।

এর আগে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এসেছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। এছাড়া সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ একসময় উন্নত দেশগুলোতে ভিসামুক্ত অবস্থায় ঢুকতে পারবে।

Thursday, January 5, 2023

১১ জানুয়ারি বিএনপি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করবে: তথ্যমন্ত্রী

 ১১ জানুয়ারি বিএনপি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) টেলিভিশন অভিনয় শিল্পী সঙ্ঘের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশঙ্কার কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী জানান, সম্প্রতি প্রমাণিত হয়েছে বিএনপি দেশে অস্থিরতা তৈরি করতে চায়। তবে ভবিষ্যতে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে নিয়ে উচিত জবাব দেয়া হবে। ওই দিন আওয়ামী লীগ সতর্ক থাকবো। সরকারের বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে বলেও জানান তিনি।

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...