Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Wednesday, December 4, 2024

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ


 ক্রীড়া প্রতিবেদক ॥২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই টেস্টেই জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল দ্বিতীয় সারির এক উইন্ডিজ দল। মাঝে আরো তিনবার ক্যারিবীয় অঞ্চলে গিয়ে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ১৫ বছর পর কাটল ওই জুজু।কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে ১০১ রানের বড় জয়ে। সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।

প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং নেন নেতৃত্বভার পাওয়া মেহেদী মিরাজ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তার দল।অলআউট হয় মাত্র ১৬৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাদমান ইসলাম।
জবাবে নামা ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে অলআউট করেন তরুণ গতিময় পেসার নাহিদ রানা। তিনি ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নেন।বাংলাদেশ প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পেয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দৃঢ়তায় ২৬৮ রান করে বাংলাদেশ। জাকের একপ্রান্ত দিয়ে ৯১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া সাদমান ৪৬ ও মিরাজ ৪২ রান যোগ করেন। বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের ২৮৭ রানের লক্ষ্য দেয়।বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে ১৮৫ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। দলটির পক্ষে ওপেনার ও অধিনায়ক ব্রাথওয়েট ৪৩ রান করেন। কাভেম হগ ৫৫ রান যোগ করেন। তাইজুল ১৭ ওভারে ৫০ রান দিয়ে নেন ৫ উইকেট।

 

 

Tuesday, December 3, 2024

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস

 ক্রীড়া প্রতিবেদক ॥ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে। আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল সেই ইতিহাসই গড়েছে।

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস
ওমানের মাসকটে মঞ্চটা প্রস্তুতই ছিল।সেই লক্ষ্যে খেলতে নেমে প্রতিপক্ষকে একদম উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথম কোয়ার্টারে থাইল্যান্ডের জালে ২ গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে সমানে সমানে লড়াই করে দুই দল। দুই দলই একটি করে গোল করে।এতে ৩-১ ব্যবধানে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে খেলতে নেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি কোচ মওদুদুর রহমানের ছেলেরা। ৩ গোল দিয়ে যেন ম্যাচের ফলই নির্ধারিত করে দেন বাংলাদেশের যুবারা। চতুর্থ ও শেষ রাউন্ডে থাইল্যান্ডকে ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো।কারণ ৬-১ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। শেষ রাউন্ডে শুধু একটা গোলই দিতে পেরেছে তারা। তবে বাংলাদেশও চূড়ান্ত রাউন্ডে এক গোল পেয়েছে। এতে ৭-২ ব্যবধানের বিশাল জয় পায় বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে কোনো পর্যায়েই হারেনি বাংলাদেশ।সেই ধারা আজও অক্ষত রেখেছে বাংলাদেশের যুবারা। রেফারির শেষ বাঁশি বাজার সময় খেলোয়াড়দের উদযাপনটা ছিল দেখার মতো। ডাগআউট থেকে কেউ বাংলাদেশের পতাকা জড়িয়ে মাঠের মধ্যে ঢুকে পড়েন, কেউবা সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন। আর কেউ কেউ হাঁটু গেড়ে বসে আনন্দের কাঁদেন।

আগামী বছর ভারতে হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টে এশিয়ার ৭ দল অংশ নিবে। স্বাগতিক হওয়ায় ভারতের জায়গা নিশ্চিত। বাকি ছয় দল সুযোগ পাবে ওমানে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বাংলাদেশের আশা আগেই শেষ হয়েছে। স্বপ্ন ছিল শুধু বিশ্বকাপের টিকিট পাওয়া। থাইল্যান্ডের বিপক্ষে জয়ে স্বপ্ন পূরণের সঙ্গে এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারনী ম্যাচ খেলবে বাংলাদেশ।

Monday, January 16, 2023

এমবাপ্পের মামুলি মিসে রেনের কাছে হারলো পিএসজি


ছবি: সংগৃহীত


 ফরাসি লিগ ওয়ানে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। দ্বিতিয়ার্ধের ৫৫ মিনিটে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড। তবে, ম্যাচের ৭০ মিনিটে মেসির অবিশ্বাস্য পাসে ফাঁকা বল পেয়ে যান এমবাপ্পে। কিন্তু একা গোলরক্ষককে পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। আর তাতে ১-০ গোলে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।

রেনের মাঠে লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতে হারের তেতো স্বাদ পেলো প্যারিসের দলটি। আরেক ম্যাচে ড্র করেছে।রোয়াজন পার্কে রোববার রাতে রেনের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ রেখে আক্রমণ শানাতে থাকে মেসি-নেইমাররা। অন্যদিকে, কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার পিএসজির রক্ষণভাগে ভাঙন ধরায় রেনে।

ম্যাচের ২০তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে পিএসজি। বক্সের সামনে থেকে মেসির বাঁ পায়ের সেই শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে দোন্নারুম্মার দৃঢ়তায় বেঁচে যায় সফরকারীরা। কাছ থেকে কালিমুন্দোর জোরালো ভলি ফিরিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক। ৩৮তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে লভরো মাইয়ের শটও ঝাঁপিয়ে ঠেকান তিনি।

বিরতির আগে ভালো একটি সুযোগ তৈরি করে পিএসজি। বক্সের ভেতর মেসির প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। প্রথমার্ধে স্বাগতিক গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি পিএসজি। যার ফলে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে দানিলো পেরেইরার জোরালো হেড ফিরিয়ে দেন রেনের গোলরক্ষক। যদিও গোল হলে বাতিলের খাতায় যুক্ত হতো। কেননা অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ম্যাচের ৫৬তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন গালতিয়ের। উগো একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে

Monday, January 9, 2023

পর্তুগালের হেড কোচ হলেন রবার্টো মার্টিনেজ

 


বেলজিয়াম ও এভারটনের সাবেক ম্যানেজার রবার্টো মার্টিনেজ (৪৯) কে পর্তুগাল জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টারে মরক্কোর কাছে পরাজয়ের পর পদত্যাগ করেন দলটির সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। এবার সান্তোসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মার্টিনেজ। খবর বিবিসির।

সোমবার (৯ জানুয়ারি) বিবিসিকে দেয়া এক প্রতিক্রিয়ায় রবার্টো মার্টিনেজ বলেন, পৃথিবীর সেরা মেধাবী খেলোয়াড়দের নিয়ে তৈরি একটা জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমি পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমি জানি যে, আমাদের অনেক কাজ করার আছে। প্রত্যাশার চাপও আছে। ফেডারেশন যেভাবে এগিয়ে এসেছে তাতে আমিও আমাদের লক্ষ্য অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

মার্টিনেজ বলেন, যে ২৬ জন খেলোয়াড় কাতার বিশ্বকাপের দলে ছিলেন তাদের প্রত্যেককে নিয়ে আমি কাজ করতে চাই। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে অবশ্যই আমার মনযোগ থাকবে। আমি মাঠের সিদ্ধান্ত অফিসে না নিয়ে মাঠে নিতেই পছন্দ করি।

প্রসঙ্গত, মার্টিনেজ ২০১৩ সালে উইগানকে এনে দেন এফএ কাপ শিরোপা। এছাড়া লম্বা সময় এভারটনেরও কোচ ছিলেন তিনি। ২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেয়ার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে সবদিকে। তার অধীনে থাকা বেলজিয়াম ২০১৮ সালের বিশ্বকাপ শেষ করে ৩য় স্থান থেকে।

Thursday, January 5, 2023

তামিম নয়, খুলনা টাইগার্সের অধিনায়ক রাব্বি

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে খুলনা টাইগার্স। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাব্বিকে অধিনায়ক করার বিষয়টি জানিয়েছে খুলনা।


রাব্বিকে অধিনায়ক করার পিছনে তারুণ্যের কথা বলা হয়েছে। ভিডিও বার্তায় খুলনা টাইগার্সের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম বলেন, তরুণরা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। এছাড়া সবারই নিজেকে প্রমানের সুযোগ দেয়া উচিত। এই আসরে রাব্বি অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্য প্রমাণ করবে এবং বাংলাদেশ আরও একজন তরুণ অধিনায়ক পাবে।

যদিও ধারণা করা হচ্ছিল এবারের আসরে খুলনার অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। তবে মোটামুটি চমক হিসেবেই রাব্বিকে অধিনায়ক করার ঘোষণা দিলো খুলনা।

Monday, January 2, 2023

মেসি-নেইমারের অভাব হাড়ে হাড়ে টের পেলো এমবাপ্পেরা

 ছবি: সংগৃহীত


হার দিয়ে বছর শুরু করলো পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেঁসের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়েছে এমবাপ্পেরা। মেসি-নেইমারবিহীন পিএসজি কতটা অসহায় হয়ে পড়েছিল সেটা পুরো ম্যাচেই দেখা যায়। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো পিএসজি।

বিশ্বকাপ জয়ের আমেজে থাকা মেসি এখনো ফেরননি দলে। আর আগের ম্যাচে লাল কার্ডের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার। কিলিয়ান এমবাপ্পে কয়েক দফা ঝলক দেখালেও খুব একটা কার্যকর ছিলেন না।নিজেদের ঘরের মাঠে অ্যাডাম ফ্রাঙ্কোভস্কির দুর্দান্ত গোলে খেলার ৫ মিনিটেই লিড নেয় লেঁস। ৩ মিনিট পর অবশ্য একিটিকের গোলে সমতায় ফেরে পিএসজি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারিদের সমতা। ২৮ মিনিটে স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেন লোইস ওপেন্দা। ২-১ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় গালতিয়ারের শীষ্যরা।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ক্লদ মরিসের গোলে ব্যবধান বাড়ায় লেঁস। ৩-১ গোলে পিছিয়ে পড়ে কিছুটা মরিয়া দেখা গেলেও মেসি-নেইমারের অভাব বড্ড টের পায় পিএসজি। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।


Sunday, December 11, 2022

ব্যাটের অভাবে ঢাকা খেলা অনিশ্চিত বিভাগীয় সেরা রাবেয়ার






আন্ত: স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় উপজেলা ও জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়ার হয়েছেন মোছা. রাবেয়া খাতুন (১৩)। এবার জাতীয় পর্যায়ে আগামী ১৯ ডিসেম্বর  ঢাকা শিশু একাডেমীতে খেলবে রাবেয়া। সেখানে খেলার জন্য দরকার একটা ভাল ও মানসম্মত ব্যাট। যা তাঁর নেই। ফলে একটি ব্যাটের অভাবে ঢাকা খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই ক্ষুদে খেলোয়ারের।


রাবেয়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যান চালক মো. মামুন হোসেনের মেয়ে ও তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সে।



জানা গেছে, ছোট বেলা থেকেই মেয়েটি ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাটমিনটন, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে। 


সম্প্রতি শীতকালীন প্রতিযোগিতায় (৫০) তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করে। মেয়েটি এখন এলাকার মানুষের কাছে প্রশংসিত ব্যক্তি।


এবিষয়ে রাবেয়া খাতুন বলেন, ' বড় খেলোয়ার হতে চাই। কিন্তু পরিবারের সেই রকম সামর্থ নেই। অর্থের অভাবে সব খেলা খেলতে যেতে পারে না। খেলা খেলতে ভাল সরঞ্জাম ও পোষাক লাগে। বাবার ইচ্ছে থাকলেও অর্থ নেই। এবার ব্যাডমিন্টনে বিভাগীয় সেরা হয়েছি। ১৯ ডিসেম্বর ঢাকায় খেলা। একটা ভাল ব্যাট দরবার। বাবা দিতে পারছেনা। সেখানে ভাল ব্যাট ছাড়া খেলা যাবেনা। কি করব তা এখনো জানিনা।'


ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, ' মেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় পারদর্শী। খেলোয়ার হতে চাই। মেলাবের সেরা পেলেয়ার ( খেলোয়ার) হয়েছে। এবার ঢাকা শিশু একাডেমিতে খেলবে। একটা ভাল ব্যাট দরকার। স্কুলের ক্রীড়া স্যারের কাছে গিছিলাম। তিনি বলেছেন কিনে নেওগা। কিন্তু আমার তো তেমন সামর্থ নেই। এছাড়াও ঢাকা যাওয়া, আসা, থাকা অনেক টাকার ব্যাপার। সাহায্য পেলে ভাল হতো।'


তেবাড়িয়া ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন বলেন, রাবেয়া স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার খেলাধুলার প্রতি আগ্রহ আছে, রাবেয়া অর্থনীতির সাপোর্ট পেলে আরো অনেক দূর যাবে। সে ৫০ তম শীতকালীন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উচ্চ লাফে ২য় ও আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জন করে। আমি তার সাফল্য কামনা করছি।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ' রাবেয়াকে ব্যাটের ব্যবস্থা করে দেওয়া হবে।'

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...