Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, December 3, 2024

নাটককে বিদায় জানালেন ফারিয়া শাহরিন, কিন্তু কেন


আপাতত নাটককে বিদায় জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সোশ্যাল মিডিয়ায় নাটককে বিদায় জানানোর কারণও জানিয়েছেন লাক্স তারকা এ অভিনেত্রী।

সোমবার (২ ডিসেম্বর) ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুকে জানান, আর নাটকে দেখা যাবে না তাকে। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোন টাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব, এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করবো। ধন্যবাদ।’ 


২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি পান ফারিয়া। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে ক্যারিয়ার গড়ে তোলেন। 

ব্যক্তি জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন ফারিয়া। চলতি বছরের মে মাসে দেখেন প্রথম সন্তানের মুখ। এরপর থেকেই শোবিজপাড়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপাতত নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।


বাংলাদেশ-ভারত নিয়ে পোস্ট বিপাকে কন্ঠশিল্পী লগ্নজিতা



কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী আবারো সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ‘হিন্দু-মুসলিম’ প্রসঙ্গ টেনে ফেসবুকে নিজের মতামত জানালে, তাকে তীব্র ট্রোলিংয়ের শিকার হতে হয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে গায়িকাকে বিদ্রুপ, কটাক্ষ এবং হুমকির মুখে পড়তে হয়। যদিও পাল্টা জবাব দিয়েছেন তিনি, তারপরও ট্রোলিং বা থ্রেট বন্ধ হয়নি। অবশেষে সমস্ত পোস্ট ডিলিট করে দেন লগ্নজিতা।

শনিবার (৩০ নভেম্বর) লগ্নজিতা তার ফেসবুকে একটি পোস্টে লেখেন, ভেবেছিলাম এই হিন্দু-মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি, অনেক দিন, বছর, কাল আগেই। কোনো দিন ভাবিনি ২০২৪ সালে দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গেছে, এমনটাই আমার ভাবনা ও চিন্তা ছিল। 

এই পোস্ট করার পরই শুরু হয় তীব্র ট্রোলিং। অনেকেই মন্তব্য করেন, লগ্নজিতা কিছুই জানেন না এই বিষয় সম্পর্কে। আবার কেউ কেউ লেখেন, গায়িকাকে বাংলাদেশের শ্রোতা ধরে রাখতে হবে। এসব ট্রোল সয়ে নিয়ে গায়িকা পাল্টা জবাব দেন। তিনি লেখেন, অনেকে বলছেন, এই যে আমার হিন্দু-মুসলিম নিয়ে ভাগ করতে ইচ্ছে করে না, করছে না। এটার কারণ নাকি সিপিএমের ৩৪ বছরের শাসন, আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কী হয় কিছুই জানি না, আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরো শিক্ষিত হওয়া উচিত ছিল ইত্যাদি ইত্যাদি।

তিনি আরো বলেন, তবে আমি তো হিন্দু-মুসলিম যে ভাই-ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি।

লগ্নজিতা এরপর বলেন, শুনুন, থ্রেট শুনে আজকাল হুমকিরও বিরক্ত লাগে। যে কোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আরকি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না। আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়?

এছাড়াও, গায়িকা মহাত্মা গান্ধীর মন্তব্য শেয়ার করে লেখেন, তাহলে এখন থেকে আমি কংগ্রেস হয়ে গেলাম (যেভাবে আপনারা ট্রেন্ড ঠিক করে দিচ্ছেন আরকি)।

রবিবার, তার পোস্ট করার কিছুক্ষণের মধ্যে গায়িকা তার পুরোনো সব পোস্ট ডিলিট করে দেন। এরপর তিনি আরেকটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, আমার পরিবার (আমার ব্যক্তিগত জীবন) এবং আমার ব্যান্ড (আমার পেশাদার জীবন)-এর কাতর অনুরোধ, তাদের যেন আর অসম্মান না হয়, আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হলাম। সমালোচনাকারীরা, আপনার জিতে গেলেন। আনন্দ করুন।

এভাবে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যের পর লগ্নজিতা চক্রবর্তী শেষ পর্যন্ত নিজের সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হন, এবং সমালোচনাকারীদের সাফ জবাব দেন।


Thursday, January 5, 2023

ফ্ল্যাট বেচে দিলেন সোনম, তবে কি হাতে কাজ ফুরিয়ে এসেছে? লাভ হলো কত?

 বলিউডের তারকাদের আয়ের উৎস কি শুধুই অভিনয়? এক কথায় উত্তর- না। অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই রিয়েলস্টেটের ব্যবসা করেন। কিনে রাখেন একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিংবা বাড়ি। ভাড়া দেন নয়তো পরে সুযোগ মতো লাভে বিক্রি করে দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার


সম্প্রতি অনিল কন্যা সোনম কাপুরও করলেন এমনই কাজ। তিনি তার বান্দ্রার একটি অভিজাত ফ্ল্যাট বিক্রি করলেন ৩২.৫ কোটি রুপিতে।

২০২২ সালে মা হন সোনম। এর আগে আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করে লন্ডনবাসী হন তিনি। হাতে তেমন বিশেষ কাজও নেই এখন। আগামী দিনে কোন ছবিতে তাকে দেখা যাবে, এমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তবে কি এ কারণেই ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম? যদিও এমন কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট বেচে কতো লাভ করলেন সে খবর পাওয়া গেছে।

বান্দ্রার সিগনেচার আইল্যান্ড নামের বহুতল ভবনে ছিল সোনমের এই ফ্ল্যাট। ২০১৫ সালে তিনি এটি ক্রয় করেছিলেন মাত্র ১৫ কোটি রুপিতে। তার মানে দিগুণেরও বেশি দামে তিনি বিক্রি করে লাভ করলেন

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...